1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সিদ্ধিরগঞ্জে ১০,১০০ পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৬ বার পঠিত

খান মোঃরফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে দুইজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে এসআই মোঃ আতাউর রহমান, এসআই মোঃ শাহ আলম, এসআই মোঃ আশরাফ উজ্জামান ও এএসআই মোঃ হাবিবুর রহমানসহ একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬, ভোর আনুমানিক ০৪.০০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি টু মৌচাক বোতল ফ্যাক্টরি রোডে জনৈক নাদিম আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির ভাড়াটিয়া মোঃ মনিরুল ইসলাম ও তার স্ত্রী নুপুর বেগমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০,১০০ (দশ হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১। মোঃ মনিরুল ইসলাম (৩৭), পিতা- মোঃ মজিবুর রহমান, মাতা- পারুল বেগম ২। নুপুর বেগম (৩৫), পিতা- মোঃ মনিরুজ্জামান, মাতা- রোকেয়া বেগম
গ্রেপ্তারকৃত উভয়ের স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার নলছিটি থানাধীন শংকরপাশা গ্রাম এবং বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বোতল ফ্যাক্টরি গলিতে নাদিম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, একই থানাধীন সাহেবপাড়া নার্সারি গলির আবু তাহেরের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মোঃ রাসেল গাজী (৩৮) দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল গাজী পালিয়ে যায়।
পলাতক আসামির স্ত্রী শিউলী বেগম জানান, তার স্বামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত দুইটি মামলা রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন,মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক কারবারি ও মাদক সেবীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো মাদক ব্যবসায়ীকে বছাড় দেও

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park