1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মেঘনায় রাধানগরে সেনাবাহিনীর চেকপোস্টে ৪২ কেজি গাজা উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা সেনাবাহিনীর ক্যাম্পের চেকপোস্টে একটি প্রাইভেটকারসহ ৪২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।

জানা গেছে, হোমনা থানা এলাকা থেকে পুলিশ গাড়ি ধাওয়া করলে সেটি মেঘনায় প্রবেশ করে এবং পরে সেনাবাহিনীর চেকপোস্ট দেখে দ্রুত ড্রাইভার ও গাঁজার মালিক গাড়ি রেখে পালিয়ে যায়।
পরে চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ৪২ কেজি গাজা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত গাজা ও প্রাইভেটকার হোমনা থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

মেঘনা সেনাবাহিনীর ক্যাম্প থেকে এ বিষয়ে জানানো হয়েছে, আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে চেকপোস্ট চালিয়ে যাচ্ছি। এই এলাকায় অন্য এলাকা থেকে মাদক প্রবেশ করে এবং মাদক পরিবহনের গাড়ি চলাচল করে। সেজন্য আমরা নিয়মিত চেকপোস্ট বসিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park