1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নবীন প্রবীণ মিলে মিশে ভোট দেবো ধানের শীষে কোটচাঁদপুরে গণ মিছিলে, শিমুল খান

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২৮ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুরঃ কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক, কে,এম আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, নবীন প্রবীণ মিলে মিশে ভোট দেবো সবাই ধানের শীষে। ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর মহেশপুরের মানুষ ঐক্য বদ্ধ। ফেসবুকে পাস দেখালে হবে না বাস্তবে দেখেতপ হবে ধানের শীষের বিজয় নিশ্চিত। আমরা ছেলের নামে মেয়ের নামে ফেসবুক আইডি খুলে গুজব ছড়ানোই বিশ্বাসী না।

গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর দেখচ্ছি, যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, যাদের বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। শুনতে পাচ্ছি, তাদের পরিচিত যেসব প্রেস আছে সেখানে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি’র পক্ষে কোটচাঁদপুরে নির্বাচনী গণ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রধান বক্তা
বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, নতুন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনা নিয়ে বিতর্ক সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। আমার দেখেছি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। এই গুপ্তের দল, এই জালেমের দল বলছে, তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, আপনারা তো নির্বাচনের আগে জাল ব্যালট ছাপাচ্ছেন, নির্বাচনের আগেই তো আপনাদের লোকজন মা-বোনদের এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমই তো আপনারা অনৈতিক কাজ দিয়ে শুরু করছেন, অনৈতিক কাজ দিয়েই তো মানুষের ভোটকে প্রভাবিত করতে চাচ্ছেন। যাদের ভোটের শুরুটা অনৈতিক, তারা কি সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না।

তিনি বলেন, মা-বোনদের অপমান করার পরে তারা বলে, তারা এ কাজ করেনি। তারা বলছে, তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তাদের আইডি হ্যাক হয়নি। যখন তারা ধরা পড়েছে, তখন তারা বিভিন্ন মিথ্যা কথা বলা শুরু করেছে।

কোটচাঁদপুর পৌর সভার ৩ নম্বর ওযাড বিএনপি আয়োজিত নির্বাচনি গণ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক ভিপি জেলা বিএনপি নেতা আব্দুর সবুর খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক জি,এস জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু প্রমুখ।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তেলেন কোটচাঁদপুরের পুরো শহর ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park