
আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে নগদ অর্থ জরিমানা করেছে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি)। (২ড শে জানুয়ারি ) সোমবার বিকালে কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজার পুরাতন থানার সামনে এ অভিযান পরিচালনা করেন তিনি।
সে সময় পাইকারী মুদি মাল বিক্রিতা প্রশান্ত রায় কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৯ হাজার ও বিশ্বজিৎ কে অত্যাবশ্যকীয় নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ১২ ধারায় ১ হাজার টাকা, মোট ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো,সোহেল রানা।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন মডেল থানা পুলিশে পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।