
সিনিয়র রিপোর্টার মোঃ ইয়াছিন আরাফাতঃ নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান আঙ্গুর (কলস প্রতীক) এর বিজয় কামনায় আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডুমারচর গ্রামে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানটি আয়োজন করেন আমেরিকা সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম (নুরু)। তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাঁর মরহুম মা-বাবার রূহের মাগফিরাত কামনাও করা হয়।
অনুষ্ঠানে খাগকান্দা ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী কালাপাহাড়িয়া ও উচিৎপুরা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া শেষে উপস্থিত সকলের জন্য দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মফিজুল হক, মোঃ মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ।