1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ভোট দেয়া সম্পূর্ণ ভালোবাসার বিষয়, এখানে জোরজবরদস্তির কোনো স্থান নেই .. হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কেন্দ্র দখল ও হুমকির রাজনীতির সমালোচনা করে ভোট দেয়া সম্পূর্ণ ভালোবাসার বিষয়, এখানে জোরজবরদস্তির কোনো স্থান নেই ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দ্বিতীয় দিনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত কর্তৃক  ১০ দলীয় জোট মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন।

তিনি বলেন, ‘হয়তো অন্য পার্টি করে অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল করবে কিন্তু গোপনে সে আমাকে ভোট দেবে ইনশল্লাহ। সিএনজি যারা চালায়, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়, আর যাই হোক ১০ টাকার জন্য কোনো দিন আসবে না।’
তিনি আরো বলেন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে আপনারা শাপলা কলিতে ভোট দেবেন। আমাকে দিয়ে আর যাই সম্ভব হোক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কোনো দিনও সম্ভব না। আপনারা বিনা পয়সায় ভোট দেবেন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সার্ভিস দেবো।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি সম্মান ও মানুষের সেবা করার আগ্রহ থেকে রাজনীতিতে এসেছি। এই অঙ্গনে যেন শুধু শিক্ষিত ও সজ্জন ব্যক্তিরাই আসে। ব্যাংক ডাকাতেরা রাজনীতিতে আসে তাদের অবৈধ সম্পদ রক্ষা করতে এবং ট্যাক্স ফ্রি গাড়ি-বাড়ির সুবিধা নিতে। রাজনীতি যেন কোনোভাবেই ইনভেস্টমেন্ট এবং সেই বিনিয়োগের রিটার্ন পাওয়ার মাধ্যম না হয়, তা ভোটারদেরই নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘গত দেড় বছরে আমি কিংবা আমার লোক বা ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য যায় নাই। কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাট দখল করতে যায় নাই, কেউ সিএনজি থেকে টাকা নেয় নাই। যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা কর্ম করে খায়, যারা কলকারখানাতে কাজ করে, তাদের থেকে এবার নেতা নির্বাচিত হবে ইনশাল্লাহ।’

এনসিপি নেতা বলেন, ‘রাজনীতিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে হবে। রাজনীতি যদি ব্যয়বহুল ও বিলাসিতার বিষয়ে পরিণত হয়, তাহলে তা ব্যাংক ডাকাত, লুটেরা ও দুর্নীতিবাজদের দখলে চলে যাবে।’ এছাড়া পথসভায় হাসনাত আব্দুল্লাহ রাজনীতিতে বিদ্যমান ‘ভিআইপি কালচার’ নিয়ে তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ‘আমাদের প্রোগ্রাম গুলোতে আমরা বড় চেয়ার, ছোট চেয়ারের বৈষম্য বা বিশেষ প্রটোকল এড়িয়ে চলার চেষ্টা করি। আয়োজকদের প্রতি অনুরোধ, আপনারা নেতাদের ঘিরে রেখে কৃত্রিম বলয় তৈরি করবেন না। নেতাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেললে তিনি নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েন। এতে রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে যায়।’

এর আগে, সকালে নিউমার্কেট থেকে গণসংযোগ শুরু করেন হাসনাত আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদসহ ১০ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সমর্থক।

উল্লেখ্য, শুক্রবার হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি প্রচারে মুখর ছিল দেবিদ্বারের বিভিন্ন এলাকায়। তিনি পৌরসভার পুরাতন বাজার, ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও শান্তির রোডে পৃথক পৃথক উঠান বৈঠকে বক্তব্য দেন। এছাড়া বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়।
জনি ফারুক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park