1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের ১২ নেতা কর্মী জামায়াতে যোগদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। গণঅধিকার পরিষদের আশাশুনির উপজেলার খায়রুল আলম ও মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১২ জন নেতাকর্মী বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এক যোগদান অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও সাবেক এসপি মাওলানা রিয়াছাতের পুত্র নুরুল আফসারের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যুক্ত হন। এসময় নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ থেকে আসা নেতাকর্মীদের যোগদানে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের রাজনৈতিক সংগ্রাম ও জামায়াতে ইসলামীর আদর্শভিত্তিক রাজনীতির মধ্যে একটি নৈতিক ও গণমুখী মিল রয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
নতুন যোগদানকারীরা জানান, গণঅধিকার পরিষদে রাজনীতির অভিজ্ঞতা থেকে তারা গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে জামায়াতে ইসলামীকে উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গণঅধিকার পরিষদ থেকে একাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান সাতক্ষীরা-৩ আসনের রাজনৈতিক চিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনা বিশেষ তাৎপর্য বহন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park