1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার, জনমনে স্বস্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পঠিত

সিনিয়র রিপোর্টার,মোঃ ইয়াসিন আরাফাতঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আন্তঃজেলা ডাকাতদলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ বিকেলে উপজেলার বগাদী দক্ষিণপাড়া সড়ক এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় রহিম ডাকাত নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রহিম ডাকাত আড়াইহাজার উপজেলার জালাকান্দী এলাকার রফিকুল ইসলামের পুত্র। পুলিশ জানায়, তিনি একই এলাকার কুখ্যাত ডাকাত সর্দার সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী এবং তার ডানহাত হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। পাশাপাশি বর্তমানে তার বিরুদ্ধে আদালতের জারি করা তিনটি গ্রেফতারি পরোয়ানা কার্যকর রয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
আড়াইহাজার থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত ডাকাতির ঘটনাগুলোর সঙ্গে রহিম ডাকাতের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব অপরাধের কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল।
এই গ্রেফতারের খবরে আড়াইহাজারের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের ডাকাত বিরোধী এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park