1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মানুষের দোরগোড়ায় রাষ্ট্রভাবনার নকশা: কৃষক কার্ড–ফ্যামিলি কার্ডে তারেক রহমানের মানবিক বাংলাদেশের রূপরেখা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

এ আর সাইফুল ইসলামঃ রাষ্ট্র হবে মানুষের জন্য-এই দর্শনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামীদিনের রাষ্ট্রপরিকল্পনা জনগণের কাছে সরাসরি পৌঁছে দিতে ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা এই কর্মসূচিতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।
মহাখালীর আইপিএইচ সাততলা এলাকাকে কেন্দ্র করে পরিচালিত এই গণসংযোগে চৌধুরীপাড়া, আদর্শ নগর, আইপিএস বস্তি, বাউন্ডারি সংলগ্ন এলাকা, পুড়া বস্তি, স্টাফ কোয়ার্টার মহল্লা, আইপিএস মসজিদ পাড়া, পুকুর পাড় ও পার্কসহ আশপাশের বিভিন্ন আবাসিক ও শ্রমজীবী এলাকায় সরাসরি জনগণের কাছে পৌঁছান বিএনপি নেতাকর্মীরা।
গণসংযোগ কর্মসূচিতে তারেক রহমানের একান্ত সহকারী ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি (লন্ডন) প্রবাসী প্রতিনিধি হিসেবে সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,
“তারেক রহমানের রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে রাষ্ট্রীয় নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করা হবে। রাষ্ট্রের দায়িত্ব হবে মানুষের পাশে দাঁড়ানো।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনানী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং সাবেক ছাত্রনেতৃবৃন্দ। তারা জানান, এটি কোনো আনুষ্ঠানিক বা প্রতীকী কর্মসূচি নয়; বরং জনগণের কথা শোনা, তাদের বাস্তব সমস্যা বোঝা এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা জনগণের সামনে তুলে ধরার একটি দায়িত্বশীল রাজনৈতিক প্রয়াস।
গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান-কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, ভর্তুকি ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে
ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার খাদ্য, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার আওতায় আসবে
স্বাস্থ্য জনকল্যাণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে বাস্তবায়িত হবে
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করে বলেন, দীর্ঘদিন পর মানুষের জীবনঘনিষ্ঠ সমস্যা সামনে রেখে এমন পরিকল্পিত ও মাঠভিত্তিক গণসংযোগ নতুন করে আশার সঞ্চার করেছে।
বিএনপি নেতারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ হবে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র, যেখানে রাজনীতি হবে জনগণের সেবার মাধ্যম—দমন বা বঞ্চনার হাতিয়ার নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহাখালী এলাকায় এই গণসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমানের মানুষকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা ও জনকল্যাণমূলক দর্শন বাস্তব প্রেক্ষাপটে নতুনভাবে দৃশ্যমান হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park