1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যাবে না” – চার ব্রিটিশ এমপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

এ আর সাইফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: ভোটার অধিকার রক্ষা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জরুরি।
বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু করার আহ্বান জানিয়েছেন চার ব্রিটিশ এমপি। তাদের মতে, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। হাউস অব কমন্সের এই চার এমপি হলেন— বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল এবং ক্রিস ল।
বিবৃতিতে তারা বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নৈতিক বিবেচনাবোধ সম্পন্ন প্রত্যেক নাগরিক আশা করেন, এই নির্বাচন ন্যায়সঙ্গত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। তবে তখনই তা সম্ভব হবে, যখন নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকের দৃষ্টিতে নিরপেক্ষ।”
এমপিরা আরও উল্লেখ করেন, গত বছরের জুলাইতে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে, যার ফলে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সীমিত হয়েছে। তারা বলেন, “এই পরিস্থিতি বাংলাদেশের লাখ লাখ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে, এবং ভোট দিতে যাওয়ার পথ বন্ধ করছে।”
চার ব্রিটিশ এমপি মনে করান, সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ। তারা বলেন, “জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে এবং থমকে যাওয়া অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে, যে কোনো সরকারকে জনগণের সন্মতির ভিত্তিতে দেশের নেতৃত্ব নিতে হবে।”
এমপিরা যুক্তরাজ্যকে বাংলাদেশের ঘনিষ্ঠ আন্তর্জাতিক অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আটক, বিচার ব্যবস্থার কাঠামোগত ব্যর্থতা এবং গণমাধ্যমকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার আমাদের গভীর উদ্বেগের কারণ। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই—ড. ইউনূস যেন গণতান্ত্রিক নীতির প্রতি অঙ্গীকার বজায় রাখেন, নাগরিক অধিকার রক্ষা করেন এবং মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করেন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park