1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান: অবৈধ ড্রেজারচালকের ১ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বার উপজেলায় কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে কাটার দায়ে এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই সঙ্গে অবৈধ ড্রেজারটি ভেঙে দেওয়া হয়েছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৬) উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের জুলুস ফকিরের বাড়ির পাশ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন মো. মাছুম (২৮), পিতা—জজু মিয়া, সাং—বুডিরপাড়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়। অভিযানে দেখা যায়, অবৈধ ড্রেজার ব্যবহার করে কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে নেওয়া হচ্ছিল, যা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানটি পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। তিনি জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটা বন্ধে আরও কঠোর নজরদারির ব্যবস্থা করার দাবি জানিয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park