1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি থেকে অনলাইন জোয়ার মাস্টার এজেন্ট আমিরুলকে আটক করেছে ডিবি পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনি থেকে অনলাইন ক্যাসিনোর মাস্টার এজেন্ট আমিরুলকে(২৯) আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ বৃহস্পতিবার ৮ জানুয়ারি ভোর রাতে আশাশুনি উপজেলার একসরা গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃত মোঃ আমিরুল ইসলাম (২৯) এলাকার আব্দুল কারিকর এর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ নিজাম উদ্দিন মোল্যা জানিয়েছেন, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল স্যার এর দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে আশাশুনির একসরা গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত অনলাইন জুয়ায় মাস্টার এজেন্ট ও ওয়ান এক্স বেড (1x bet agent) এজেন্ট আমিরুলকে আটক করা হয়েছে। সে অনেক দিন যাবত আত্মগোপনে থেকে অনলাইন ক্যাসিনোর মাস্টার এজেন্ট এর দায়িত্ব পালন করে আসছিলো। আটকের পর তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক অ্যাপস সহ স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতের বিরুদ্ধে আশাশুনি থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ- ২০২৫ এর ২০(২)/২২/২৪(২)/২৭ ধারায় মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। সাতক্ষীরা জেলায় অনলাইন জুয়ারীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park