1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে চরমোনাই ও এনসিপির শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান।

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপ)র শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসা মিলনায়তনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তাঁরা বিএনপিতে যোগদান করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদান করা নেতা-কর্মীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ অন্যান্য কর্মীরা।

এনসিপি থেকে বিএনপিতে যোগদান করা নেতা-কর্মীরা হলেন এনসিপির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, গাজীপুর জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম, শফিকুল ইসলাম। জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।

এ সময় উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন ব্যাপারী প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park