1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

হাদী হত্যার তিন সপ্তাহেও বিচার নি‌শ্চিত না হওয়া জাতির জন্য লজ্জার- হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের গুন্ডামীর বিরুদ্ধে যারা আপসহীন ছিলেন, শহীদ ওসমান হাদী তাঁদের অন্যতম। কিন্তু দুঃখজনক বিষয় হলো, হাদী ভাই শহীদ হওয়ার তিন সপ্তাহ পার হলেও আমরা এখনো তাঁর হত্যার বিচার নিশ্চিত করতে পারিনি। এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা হাদী হত্যার বিচার চাই।

বুধবার দুপুরে কু‌মিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর চাঁন মিয়া মার্কেটের সামনে শহীদ ওসমান হাদীর স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তি‌নি আরও বলেন, ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি, চোখের ইশারায়ও যদি বিএনপি-জামায়াত কোনো কর্মসূচি ঘোষণা করত, সেখানে সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থা উপস্থিত হতো। অথচ ছয় মাস আগে ঘোষণা দিয়ে জুমার দি‌নে প্রকাশ্যে আমার ভাইকে গুলি করে হত্যা করা হলো, হত্যার পর খুনিরা সীমান্তের ওপারে চলে গেল—কিন্তু আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখতে পারল না। 

তিনি বলেন, অতীতে ভারত ঠিক করে দিয়েছে আমাদের দেশ কে চালাবে। এ‌দে‌শে এজেন্ট নিয়োগ দিয়েছে, যেমন ব্যাংক এজেন্ট দেওয়া হয়। এ দেশে মুদির এজেন্ট ছিল হাসিনা। এজেন্ট মালিকের কথামতো দেশ চালিয়েছে, আর যখন পারেনি, তখন সেই এজেন্টকে মালিক সরিয়ে নিয়েছে। ভারতের গুন্ডামি, দুর্নীতি, চাঁদাবাজি ও ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব।

সংসদ নির্বাচনে ঋণখেলাপীদের প্রার্থী করার বিষয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর কাছে আমরা নতুন কিছু প্রত্যাশা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, ঋণখেলাপীদের মনোনয়ন দেওয়া হচ্ছে। যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না, জনগণের আমানতের টাকা ফেরত দেয় না, তারা সংসদে গিয়ে জনগণকে কী বার্তা দিতে চায়—তা আমাদের বোধগম্য নয়। তিনি বলেন, যে ব্যক্তি নিজেই ঋণ করে চলে, দায় শোধ করে না, সে ব্যক্তি জনগণের সেবা করতে এলে কী ধরনের সেবা দেবে, তা আমাদের পরিষ্কার হয়ে গেছে। যারা জনগণের ট্যাক্সের টাকা ও ঋণের টাকা আত্মসাৎ করে বিলাসিতা করে, তাদের লজ্জা হওয়া উচিত।

এনসিপির এই নেতা বলেন, এসব ঋণখেলাপীরা সংসদে গিয়ে যেন জনগণের টাকা ফেরত দিতে না হয়, সেই ব্যবস্থাই করবে। তাই ব্যালটের মাধ্যমে ঋণখেলাপীদের ‘না’ বলতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park