
আব্দুল্লাহ বাশার,,কোটচাঁদপুর:ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে নগদ অর্থ জরিমানা করেছে উপজেলা প্রশাসনের সরকারি ভূমি কর্মকর্তা । (৫ই জানুয়ারি )সোমবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করেন তিনি।
সে সময় কলেজ স্ট্যান্ডের অশোক পাল কে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ধারা ২০ ভঙ্গের দায়ে ৪ হাজার,
নিতাই পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ভঙ্গে ১ হাজার,
রিপন হোসেন কে অত্যাবশ্যকীয় পন্য নিযন্ত্রণ আইন ১৯৫৬ এর ধারা ১২ ভঙ্গে ৫ শত, চৌগাছা স্ট্যান্ডের আবদুল হালিম অত্যাবশ্যকীয় পন্য নিযন্ত্রণ আইন ১৯৫৬ এর ধারা ১২ ভঙ্গে ৫ শত,
খন্দকার হৃদয় কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ভঙ্গে ৫ শত ও
নাসির হোসেন কে অত্যাবশ্যকীয় পন্য নিযন্ত্রণ আইন ১৯৫৬ এর ধারা ১২ ভঙ্গে ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ভঙ্গে ১ হাজার মোট ৭৫০০ (সাত হাজার পাঁচ শত) টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো,সোহেল রানা।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন মডেল থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।