1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুর-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

মোঃ ফরহাদ, গাজীপুর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ সংসদীয় আসনে দাখিল করা ১০টি মনোনয়নপত্রের মধ্যে তিনটি বাতিল ঘোষণা করা হয়েছে। বাকি সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ এবং দুই স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ও গোলাম শাব্বির আলী।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির মো. নাজিম উদ্দিন, ইসলামী আন্দোলনের আলমগীর হোসাইন, বাসদের আশিকুল ইসলাম পিয়াল, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক ও আমার বাংলাদেশ পার্টির মো. কৌশিক আহমেদ।

রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাইয়ের সময় আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা না থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park