1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার মেঘনায় ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে মেঘনা থানাধীন ৮০ মিটার ব্রিজের দক্ষিণ পাশে ভাওরখোলা সড়কের সংযোগস্থল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান মেঘনা থানার রামপুর বাজার ফরাজিকান্দি গ্রামের মৃত ছাফর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মেঘনা থানায় মাদক ও মৎস্য আইনে মোট ১৮টি মামলা রয়েছে।
এ বিষয়ে মেঘনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুকবুল (নিঃ) ও এএসআই রাসেল (নিঃ) ফোর্সসহ অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় এএসআই রাসেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরো জানায়, মেঘনা উপজেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park