1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫ গ্রহণ করলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মোঃ ফরহাদ গাজীপুর প্রতিনিধি:সংগঠন পরিচালনা, রাজনৈতিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫” গ্রহণ করেছেন গাজীপুরের শ্রীপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- আহবায়ক ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির সরকার

আজ ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বিকেল ৪টায় ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে “বিজয়ের ৫৪ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, বিজয় উৎসব–২০২৫, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা এ্যাডভোকেট শেখ মো. আমির হামজা।

বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের নেতৃত্বে দক্ষতা, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

পুরস্কার গ্রহণকালে শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির সরকার  বলেন,
“এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও মানুষের জন্য কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। এটি শ্রীপুরবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উৎসর্গ করছি।”

এ সম্মাননা প্রাপ্তিতে শ্রীপুর পৌর বিএনপির নেতাকর্মী, রাজনৈতিক অঙ্গন ও সুধী মহলের মধ্যে ব্যাপক আনন্দ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park