1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ভাটায় ৮ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি:কুমিল্লা দেবিদ্বারে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে দেবিদ্বার উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কালিকাপুর এলাকার এম.এম. ব্রিকস এবং জাফরগঞ্জ এলাকার সনি ব্রিকস নামক দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে ভাটাগুলোতে প্রস্তুতকৃত কাঁচা ইট ও অবৈধ কিল্ন (Kiln) ভেঙে বিনষ্ট করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এম.এম. ব্রিকস কে ৫ লাখ টাকা এবং সনি ব্রিকস কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর দেবিদ্বার ক্যাম্পের একটি টিম উপস্থিত ছিল, যাদের নেতৃত্ব দেন মেজর মো. সানিউল আলম। এছাড়া পরিবেশগত দিক যাচাই ও কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন ও পরিচালনার ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষিজমি ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই পরিবেশ সংরক্ষণ ও আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন অবৈধ ইটভাটার সঙ্গে জড়িতদের দ্রুত আইনগত আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে পরিবেশ বান্ধব ও আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park