1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর জেনারেল হাসপাতাল থেকে বার্মিজ চাকুসহ যুবক আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পঠিত

নজরুল ইসলাম,যশোর প্রতিনিধি: যশোরে একটি বার্মিজ চাকুসহ মইনউদ্দিন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।বুধবার ১৭ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল অভ্যন্তরে এক্সরে রুমের সামনে থেকে এ যুবককে আটক করা হয়। আটক মইনউদ্দিন ঝুমঝুমপুর কাঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।পুলিশ জানায়, মইনউদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে নিয়ে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল পুলিশ ক্যাম্পের কর্তব্যরত পুলিশ সদস্যরা এক্সরে রুমের সামনে তাকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।পরবর্তীতে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং বিষয়টি কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবগত করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park