1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জামায়াত নেতার নেতৃত্বে প্রবাসীর জমি জবর দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পঠিত

গাজীপুর,প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জামাত নেতার নেতৃত্বে এক প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শরীর খান(৪০) উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে। তিনি দীর্ঘ বছর যাবৎ সৌদি প্রবাসী।

অভিযুক্ত সাদেক কাজী উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি।

ভুক্তভোগী সৌদি প্রবাসীর চাচা বোরহান উদ্দিন বলেন,গত এক যুগের বেশি সময় যাবৎ আমার ভাতিজা শরীফ এই জমি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগদখলে আছে। আমিই জমির দেখবাল করি। আজ সকাল থেকে হঠাৎ করে জামায়াতের নেতার নেতৃত্বে জমি জবরদখল করে ঘরবাড়ি নির্মাণ করছে। কোন কারণ ছাড়া আমার ভাতিজার বৈধ জমি জবরদখল করে নিচ্ছে। তিনি আরও জানান, জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু জামায়াত নেতা নিষেধাজ্ঞা মানছে না। জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশে খবর দেওয়া হয়েছে।

অভিযুক্ত জামায়াত নেতা সাদেক কাজী বলেন, জায়গা আমার চাচা দিয়েছে। আমার চাচাকে অন্য জায়গা আমরা জমি দিয়েছি। এটি আমাদের পৈতৃক সম্পতি। আমি কারো জমি জবরদখল করছি না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নির্মাণ কাজ বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু আদালতের নিষেধাজ্ঞা জারি হয়েছে। বর্তমানে কেউ কাজ করতে পারবে না

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park