1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র শক্তির মহড়া, খুনের হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, জবরদখল ও খুনের হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার গোলাপ মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগকারী মোঃ রমিজ উদ্দিন (৬৪) জানান, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ১২ শতাংশ জমি কেনার কথা বলে গোলাপ মিয়া প্রতারণার মাধ্যমে তার সঙ্গে খোলা বায়নানামা দলিল করলেও পরবর্তীতে বায়নার টাকা পরিশোধ করেননি এবং রেজিস্ট্রিও করেননি।

অভিযোগে বলা হয়, বায়নার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও গোলাপ মিয়া জমি রেজিস্ট্রি না করে উল্টো স্থানীয় হুমায়ুন, কাজল, মোসলেম উদ্দিনসহ মেখনা গ্রুপের জাবেদ ও ফারুককে সঙ্গে নিয়ে জমি দখলের পাঁয়তারা শুরু করেন।

গত ৬ ডিসেম্বর সকাল ৯টার দিকে বিবাদীরা দা, লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সশস্ত্র হয়ে তফসিলভুক্ত জমিতে প্রবেশ করে চারদিক ঘিরে বাউন্ডারী ওয়াল নির্মাণ শুরু করে। এ সময় রমিজ উদ্দিন, তার ভাই বিয়াস উদ্দিন, চাচাতো ভাই কামাল হোসেন ও আতাবদ্দীন বাধা দিলে বিবাদীরা তাদের ওপর চড়াও হয়ে অকথ্য গালিগালাজ ও হামলার হুমকি দেয়।

অভিযোগকারী আরও জানান, মেঘনা গ্রুপের কাজের কথা বলে বিবাদীরা হুমকি দেয়—বাধা দিলে তাকে ও তার ভাইদের খুন-জখম করা হবে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হবে। বর্তমানে বিবাদীরা জমিতে কাজ চালিয়ে যাচ্ছে, ফলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহম্মদ বলেন,
জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park