
মোঃ ফরহাদ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কাওসার আকন্দ এর আয়োজনে
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার, বাদ মাগরিব শ্রীপুর বাজার মাদ্রাসাতুর রহমান ও এতিমখানার ছাত্রদের নিয়ে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনায়ঃ অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মাহমুদুল হাসান সজল।
মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন আকন্দ, শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত হাসান, শ্রীপুর পৌর ৪নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈম আকন্দ, সাংগঠনিক সম্পাদক রাসেল ফকির, ছাত্রনেতা রবিন জিয়া, ১নং ওয়ার্ড ছাত্রনেতা শাওন আহমেদ, তানভীর কাওসার ও বিপ্লব সরকার প্রমুখ।