1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে ভোক্তা অধিকার লঙ্গনে ৬ মামলায় ৮৮ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: দেবিদ্বার উপজেলার নিউমার্কেট এলাকায় ২ ডিসেম্বর (মঙ্গলবার) ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে মোট ৬টি মামলায় ৮৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে দেখা যায়—লোকনাথ মিষ্টি ভান্ডার ও মধুরাজ মিষ্টি ভান্ডারে উৎপাদন তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫৩ ধারা অনুযায়ী ২ মামলায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়। গোমতী ফার্মেসী ও রউফ ফার্মেসীতেতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখায় একই আইনের ৫১ ধারা অনুসারে ২ মামলায় মোট ৬০,০০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, একটি মাংসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিয়মবহির্ভূত পশু জবাইয়ের অভিযোগে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১–এর ২৪ ধারা অনুযায়ী ২ মামলায় ৮,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক এবং দেবিদ্বার থানা পুলিশের একটি টিম। প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park