1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ডিবির অভিযানে পাঁচ পিস্তল গুলিসহ লিটন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঘটনায় লিটন গাজী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।যশোর নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নির্দেশে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে রোববার দুপুরে আনুমানিক একটার দিকে এসআই কামাল হোসেন, এসআই বাবলা ও এএসআই নির্মল দাসকে সঙ্গে নিয়ে ডিবির একটি দল মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় তাঁর শোবার ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার লিটন গাজী মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park