1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অতন্দ্র প্রহরী-মহিউদ্দিন অঞ্জন

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতীক নন, তিনি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। যিনি কখনোই অন্যায়ের সাথে আপস করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্যের আশায় এদেশের মানুষ। রবিবার (৩০ নভেম্বর) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কুড়াখাল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুরাদনগর উপজেলার ২২ টি ইউনিয়নের লাখ লাখ মানুষের আশা–ভরসার নাম, মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদা–র সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউপির সাবেক সদস্য মীর হোসেন ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন অঞ্জন, মুরাদনগর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সম্রাট, বিএনপি নেতা কাজী শফিক, ইউনিয়ন শাখা যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান জয়, পলাশ, ইলিয়াস, জুয়েলসহ ইউনিয়নের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park