1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শান্তিবাগ মসজিদে বিশেষ দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

মোঃ ফরহাদ, গাজীপুর প্রতিনিধি: ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার। গাজীপুর-৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশক্রমে শ্রীপুর উপজেলার ১নং ওয়ার্ডের শান্তিবাগ জামে মসজিদ ও মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল।

বাদ জুমার নামাজের পর মসজিদের সভাপতি টিপু সুলতান দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মুসল্লিদের কাছে দোয়া আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন-“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রকৃত সংগ্রামী। দেশের প্রতিটি মানুষ তাঁর সুস্থতা কামনা করছে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

দোয়া পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদ ও মাদরাসার পেশ ইমাম আতাউর রহমান।

মাহফিলে উপস্থিত ছিলেন -সাধারণ সম্পাদক তোতা মিয়া, মোছলেহ উদ্দিন, শহীদ শেখ, আফতাব উদ্দিন মাস্টার, মোশাররফ পুলিশ, সাংবাদিক ফরহাদ, বাবলু মিয়া, তোফাজ্জল হোসেন, শান্ত মিয়া, এছাড়াও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য মুসল্লি।

মাহফিলে দেশের শান্তি, অগ্রগতি ও মুসলিম উম্মাহর কল্যাণের জন্যও দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park