1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

চৌদ্দগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষে উত্তেজনা: আহত অন্তত ৬, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় রাজনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর পাড়ে বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুটি পক্ষই একে অপরকে দায়ী করেছে এবং থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় লোকজন জানায়, ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে কথাকাটাকাটি থেকে শুরু হওয়া উত্তেজনা মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বিএনপির কার্যালয়ে হামলা ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোসহ ছয়জন আহত হন। একই সময়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীর মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পান। পরে বিজয়করা গ্রামে স্থানীয় বিএনপি কর্মী রাজুর বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান শেষে কয়েকজন নেতা কার্যালয়ে অবস্থান করছিলেন। এমন সময় ৩০–৪০ জন জামায়াত–শিবির কর্মী অতর্কিতে হামলা চালায়। হামলায় তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে দাবি করেন তিনি।অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন বলেন, স্থানীয় একটি বিষয়ে কথা বলতে গেলে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ ইসমাইল নামে এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। এতে তার মাথা ও হাত-পায়ে মারাত্মক জখম হয়। ইসমাইলকে আহত অবস্থায় দেখে উত্তেজিত জনতা বিএনপি কার্যালয় ও এক নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর চালায় বলে তিনি জানান। ঘটনার পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানিয়েছেন, দুই পক্ষই অভিযোগ দিয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park