1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আল্লাহ এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ইসকন সদস্য বাধন সাহার ফাঁসির দাবিতে, মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মোঃ ফরহাদ গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীতে আল্লাহ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগে ইসকন সদস্য বাধন শাহা–র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ মাগরিব বরমী চৌরাস্তা এলাকায় হাজারো তৌহিদী জনতা সমবেত হয়ে কড়া শাস্তির দাবি জানায়। জনতার উত্তেজনা ছিল স্পষ্ট, তাদের স্লোগান—“ধর্ম নিয়ে কটূক্তি দোষীদের শাস্তি চাই।”

উক্ত মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের সভাপতিত্ব করেন বরমী জামিয়া আনওয়ারিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মঈনুদ্দিন সিরাজী। বক্তৃতা করেন—হাফেজ মাওলানা আফতাব উদ্দিন শেখ,
হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম,
বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ সরকার,লমাওলানা ইকবাল হোসাইন এবং আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বাধন শাহা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং তার কর্মকাণ্ড সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা দাবী করেন, “বাধন শাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

উক্ত মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করেন এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বিষয়টি কেন্দ্রীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park