1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ভালো থাকতে চাইলে ধানের শীষে ভোট দিন কোটচাঁদপুরে, এম এ মজিদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ আপনারা কি ভালো থাকতে চান। ভালো থাকতে চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর বিএনপি’র কোন নেতাকর্মী ভালো ছিলো না। ১৭ বছরের ভেতর বাড়িতে খেয়ে ৭ দিন ঘরে ঘুমাতে পেরেছেন কিনা বুকে হাত দিয়ে বলেন। পাট ক্ষেতে ভুট্টা খেতে ঘুমাতে হয়েছে। হামলা মামলার শিকার হয়ে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। আর জেল জুলুম হামলা মামলার শিকার হতে চাই না। ধানের শীষ মার্কাকে বিজয় করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ঘরে খেয়ে বাড়িতে ঘুমাবো এই প্রতিজ্ঞা করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে আজ থেকে (১৯শে নভেম্বর) বুধবার পোস্ট অফিস মোড় মডেল স্কুল চত্বরে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড.এম.এ মজিদ।

তিনি আরো বলেন, ঝিনাইদহ জেলার চারটি আসনি বিএনপির ঘাঁটি। এই জনপদে যে উন্নয়ন হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে। ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর মহেশপুরের চার বারের এমপি ছিলেন প্রয়াত শহিদুল ইসলাম মাস্টার। তার যোগ্য উত্তরসূরী মেহেদী হাসান রনি কে ধানের শীষ প্রতীক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তাকে বিজয়ী করে প্রমাণ করে দিব এই এলাকার মাটি বিএনপি’র ঘাঁটি।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোমিনুর রহমান,কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক,
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু প্রমুখ।

এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল, কৃষকদল,শ্রমিকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park