1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

​সরকারি বরাদ্দের টাকা লুটকারীদের আগামী নির্বাচনে বর্জন করুন: শাকিল উজ্জামান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: আজ ১৮ নভেম্বর, মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বাংলা বাজার এলাকায় গণসংযোগ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শাকিল উজ্জামান। এ সময় তিনি সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

​গণসংযোগ কালে শাকিল উজ্জামান বলেন, “সরকারি বরাদ্দ পেয়ে উন্নয়ন না করে যারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং রাস্তাঘাটের বরাদ্দের টাকা লুটপাট করে, তাদেরকে আগামী নির্বাচনে জনগণ বর্জন করবে।”

​আগামী দিনে জনগণের পাশে থাকার অঙ্গীকার করে শাকিল উজ্জামান আরও বলেন, “আমরা সরকারি অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করবো। আমরা কোনো দুর্নীতির সঙ্গে নেই, অন্যায়ের সঙ্গে নেই। আমরা মানুষের ওপর জুলুম করি না। মানুষের ভয়ের কারণ নয়, আমরা মানুষের ‘ভরসা’ হয়ে পাশে থাকতে চাই।”

​উক্ত গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ নসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শ্রী রতন চক্রবর্তী ও শেখ রেজওয়ান রন্জু, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সজিব হোসেন এবং সহ-সভাপতি রেজাউল হান্নান প্রমুখ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park