1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

টাঙ্গাইলে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ‘লাল কার্ড’ হাতে নিয়ে ১৮
কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার(১৮ নভেম্বর) টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চালিক মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে
দেউলাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকায় দেড় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এদিন সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর, কদমতলী, মোগলপাড়া, কালিদাসপাড়া, হরিপুর, গুণগ্রাম, ঘাটাইল, বানিয়াপাড়া, ক্যান্টনমেন্ট(পোড়াবাড়ি), পাকুটিয়া ও দেউলাবাড়ি বাসস্ট্যান্ডে ‘লালকার্ড’ হাতে নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে নেতাকর্মীরা ‘বয়কট বয়কট, বহিরাগত বয়কট’, ‘বহিরাগতের ঠিকানা, ঘাটাইলে হবেনা’, ঘাটাইলের মাটি, আজাদ ভাইয়ের ঘাটি’ ইত্যাদি স্লোগান দেয়।

এ সময় স্থানীয় নেতারা ট্রাকে দাঁড়িয়ে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের
দাবিতে বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপি তৃণমূলের মতামতকে বিবেচনায়
না নিয়ে নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
অথচ তিনি বাসাইলের বাসিন্দা এবং ঘাটাইল উপজেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীরা তাকে প্রত্যাখান করেছে। তারা অনতিবিলম্বে ওই মনোনয়ন বাতিল করে ঘাটাইলের সন্তানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। মনোনয়ন পরিবর্তন করে তারা বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও
সাবেকমন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু,
উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভূঞা, পৌর বিএনপির সাবেক
সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা জাতীয়তাবাদী
যুব দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাবেক আহবায়কয়ক খুররম মাসুদ সিদ্দিকী, সাবেক
সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, পৌর যুব দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম ভূঞা,
উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন প্রমুখ।
উল্লেখ, গত ৬ নভেম্বর বিকালে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের
মধ্যে ৭টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এরমধ্যে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে বিএনপির
নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park