1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে পৌর কৃষকদলের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মোঃ ফরহাদ গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৌর কৃষকদলের উদ্যোগে আয়োজিত পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কৃষকদলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু
সহ–স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপি।তিনি বলেন,
“বাংলাদেশের কৃষক আজ চরম সংকটে। ন্যায্য মূল্য, সার-বীজের সঠিক ব্যবস্থাপনা ও কৃষকের অধিকার পুনরুদ্ধারে কৃষকদল সবসময় মাঠে থাকবে। কৃষকের স্বার্থ রক্ষায় হবে শক্ত আন্দোলন।”

অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে ছিলেন, আব্দুল মোতালেব, আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপি।তিনি বলেন,“দমন-পীড়ন ও ভয়ভীতি দিয়ে কৃষক সমাজকে থামানো যাবে না। জনগণের অধিকার পুনরুদ্ধারে শ্রীপুর বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ।”

প্রধান বক্তা উপস্থিত ছিলেন
আ. ন. ম. খলিলুর রহমান, সহ–সভাপতি, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ।
তিনি কৃষকদের ন্যায্য দাবিতে আরও সক্রিয় আন্দোলনের আহ্বান জানান।

বিশেষ বক্তা উপস্থিত  ছিলেন—ভি.পি. শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ আবুল মনসুর মন্ডল, আহ্বায়ক সদস্য, গাজীপুর জেলা বিএনপি

উক্ত সভায় সভাপতিত্ব করেন
শাহ্জাহান মিয়া, আহ্বায়ক, শ্রীপুর পৌর কৃষকদল।

সঞ্চালনায় ছিলেন—
মোঃ রাহাত হাসান জুয়েল, সদস্য সচিব, শ্রীপুর পৌর কৃষকদল, এস. এম. মাসুদ রানা, ১ নং সদস্য, শ্রীপুর পৌর কৃষকদল,

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ হুমায়ুন কবীর সরকার, আহ্বায়ক, শ্রীপুর পৌর বিএনপি,খাইরুল কবির মন্ডল আজাদ, সদস্য সচিব, শ্রীপুর পৌর বিএনপি, আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, সদস্য সচিব, শ্রীপুর পৌর বিএনপি, আনোয়ার হোসেন বেপারী, ১ নং যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর পৌর বিএনপি, মুছলেহ উদ্দিন মৃর্ধা, ১ নং যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর উপজেলা বিএনপি, শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট আহসান কবির, আহবায়ক সদস্য
সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন,
খোকন প্রধান, আবুল হোসেন প্রধান, বক্তারা বলেন,
“শ্রীপুরের কৃষকরা আজ নানামুখী সমস্যায় ভুগছেন। তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।”আরো অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন
আব্দুল্লাহ আল নাঈম, ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় সংসদ, আবুল কালাম প্রধান, সদস্য সচিব, গাজীপুর জেলা শ্রমিকদল
গোলনাহার, সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা মহিলা দল, ফকির ইস্কান্দার আলম জানু, সদস্য সচিব, গাজীপুর জেলা কৃষকদল, মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা কৃষকদল
শ্রীপুর পৌর, আব্দুর  রহিম (সুজন)
যুগ্ম  আহবায়ক শ্রীপুর পৌর কৃষকদল

সভায় নেতারা কৃষকের ন্যায্য অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিচিতি সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park