1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে লাইসেন্স ছাড়া অকটেন-পেট্রোল বিক্রি: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মো.ফারুক হোসাইন জনি, কুমিল্লা(উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় লাইসেন্স ছাড়া অকটেন ও পেট্রোল বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দি‌কে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন। এ সময় সার্টিফিকেট অফিসার রবিউল ইসলাম এবং অফিস সহায়ক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

অভিযানে আর এস মটরস, বিসমিল্লাহ মটরস এবং মোবারক ট্রেডার্স নামের তিনটি প্রতিষ্ঠানকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)/(ঙ) ধারায় লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অকটেন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ লাইসেন্স ছাড়া বিক্রি জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। এসব পদার্থের অনিয়ন্ত্রিত সংরক্ষণ ও বিক্রি অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন,
“বিনা লাইসেন্সে দাহ্য পদার্থ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park