1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মানবিক ও টেকসই দেবিদ্বার গড়াই আমার লক্ষ্য: জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

মো. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: “মানবিক ও টেকসই উন্নয়নের দেবিদ্বার গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ”— এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন কুমিল্লার জামায়াতের অন্যতম নেতা সাইফুল ইসলাম শহীদ। শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এবিএম কামারুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম শহীদ বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে, উন্নয়ন কেবল অবকাঠামো নয়— উন্নয়ন মানে মানবিকতা, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা। তাই টেকসই উন্নয়ন ও মানবিক সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ছাত্রশিবির ও মহিলা জামায়াতের কুরআন শিক্ষার কার্যক্রমে বাধা সৃষ্টি করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ইসলাম ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন। তারা বলেন, জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে মানবকল্যাণে কাজ করছে এবং আগামীতেও করবে ইনশাআল্লাহ। প্রধান বক্তা উপজেলা আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, যেভাবে মেধাবী শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে নেতৃত্ব দিয়েছে, একদিন জনগণও জামায়াতকে দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নভেম্বর মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির দেবিদ্বার পূর্ব জাফরগঞ্জ সাথী শাখার সভাপতি মুমিনুল ইসলাম, মসজিদ মিশনের উপজেলা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন মুন্সী, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আকিব হোসেন, ইউপি সদস্য সাদেক খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি মানবিক, টেকসই ও কল্যাণমুখী দেবিদ্বার গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park