1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

মো. ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর প্রতিনিধি: নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সংগঠনের সুসংগঠিত ভবিষ্যতের প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) বিকেলে দেবিদ্বার পৌর এলাকায় যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ভিপি শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর,
পৌর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহ জামান, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান খান রিপন, দপ্তর সম্পাদক মোঃ শ্যামল সরকারসহ আরও অনেকেই। সভায় দেবিদ্বার উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, “জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর। দেশের সংকটময় সময়ে এই সংগঠন অতীতেও রাজপথে সাহসিকতার পরিচয় দিয়েছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।” নেতৃবৃন্দ আরও বলেন, “৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি হবে সংগঠনকে নতুন উদ্দীপনায় উজ্জীবিত করার উপলক্ষ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।” সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park