1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

৩০০ ফিটে জনতার ঢল: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ইতিহাসের নতুন অধ্যায়..

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

সওকত হোসাইন : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ঢাকার ৩০০ ফিট এলাকায় জনতার অভূতপূর্ব সমাগমের মধ্য দিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করলেন তারুণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ দেরযুগ পর তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ও আনন্দ ঘন পরিবেশ, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। গতকাল রাত থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিল ও শোভাযাত্রা নিয়ে ৩০০ ফিট এলাকায় জড়ো হতে থাকেন। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। “তারেক রহমান ফিরে এসেছে, গণতন্ত্রের বিজয় হোক এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে জনসমুদ্র।নেতা-কর্মীরা জানান, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। তারা বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বে আগামী দিনে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে। প্রত্যাবর্তন উপলক্ষে দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে। জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং জনগণের প্রত্যাশা ও আবেগের বহিঃপ্রকাশ। সার্বিকভাবে, ২৫ ডিসেম্বরের এই দিনটি বিএনপি ও দেশের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে—যে দিন ঢাকার ৩০০ ফিটে রচিত হলো এক নতুন ইতিহাসের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park