1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশি বাধা ও গাড়ি ভাঙচুর দুঃখজনক : হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পঠিত

হাজী মু. ফারুক হোসাইন জনি,কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশি বাধা ও নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (২ আগস্ট) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদের পুরাতন ভবনের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা মনে করেছিলাম, নির্বাচন পরবর্তী সময়ে বলপ্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমনের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, তার পরিবর্তন ঘটবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে একটি নির্বাচিত সরকারও বিরোধী দলকে দমনে পূর্বের সেই বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই প্রত্যাশিত নয়।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। কিন্তু বিরোধী দলের কর্মসূচিতে এভাবে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে আমাদের কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিকবার আমাদের নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনা অপ্রত্যাশিত এবং রাজনৈতিকভাবে বিএনপির জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হবে।

দেবিদ্বার পৌর এলাকার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে সিএনজি ও অটোরিকশা থেকে পৌর কর আদায় করতে হবে। তবে এক্তিয়ারের বাইরে কোনো ধরনের অর্থ আদায় করা যাবে না। জিবি বা চাঁদার নামে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রশাসনের অনুমোদন এবং নির্ধারিত কর হার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো স্থান থেকে অর্থ আদায় করতে পারবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park