
আজগর সালেহী, চট্টগ্রামঃ দেশে চলমান অস্থিরতা ও রাজনৈতিক সংকট নিরসনে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেছেন, এখন আমাদের প্রথম দায়িত্ব হবে গণতন্ত্র ফিরিয়ে আনা। আর সেই গণতন্ত্র ফেরানোর একমাত্র পথ হলো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। জনগণের মালিকানার ভিত্তিতে গঠিত জনপ্রতিনিধিত্বমূলক সরকারই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে।
তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় গণতন্ত্র ফেরার পথে যদি কেউ বাধা সৃষ্টি করে, তবে তা মানে হবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, জনগণের মালিকানা কেড়ে নেওয়া এবং মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকারকে খর্ব করা। তাই ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।
কর্নেল বাহার আরও বলেন, দক্ষিণ এশিয়ায় বিএনপি সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। এর কারণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, উন্নয়নমূলক উদ্যোগ ও কৃষক-শ্রমিক-পেশাজীবীদের প্রতি আন্তরিকতা। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জাগিয়েছিলেন। সেই ধারাবাহিকতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে দেশে আবার ফ্যাসিস্টমুক্ত ও স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বিএনপি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি পার্টি অফিস থেকে শুরু হয়ে বিবিরহাট রোড, বাসস্টেশন, বিবিরহাট বাজার ও থুইপুল এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এজাহার মিয়া, শওকত উল্লাহ চৌধুরী, ইদ্রিস মিয়া ইলিয়াছ, নুরুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, একরামুল হক বাবুল, নুর উদ্দিন খান, রায়হানুল আনোয়ার রাহী, ওসমান চৌধুরী, হাসান, বোরহান মেম্বার, হান্নান চৌধুরী, সেবুল মেম্বার, ইয়াকুব শহীদ, কাজী আরশাদ উদ্দিন রোমান, তৌহিদ, কাশেম মেম্বার (আব্দুল্লাহপুর), নাজিম উদ্দিন, জাহেদ মেম্বার, সরোয়ার মেম্বার, সরোয়ার (সমিতির হাট), আশরাফ, খায়েজ আহমেদ, সুজা উদ্দিন, নজরুল ইসলাম, মইন উদ্দিন, আফসার উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, কামাল উদ্দিন, বাবর, নাসির সিকদার, সরোয়ার (নানুপুর), সিজারুল ইসলাম, মোরশেদ হাজারী, মইনুল্লাহ উজ্জ্বল, নুরুল আমিন, ওমর ফারুক ডিউক, তাসলিমা আক্তার মনি, এডভোকেট ইউসুফ আলম মাসুদ, নুরু মেম্বার, মাহমুদুল হাসান দিলু, নাসির উদ্দিন, জসিম উদ্দিন, বাবর উদ্দিন, জামাল উদ্দিন, কাশেম মেম্বার (বাগানবাজার), জসিম মেম্বার, সফিউল আজম, কামাল, জসিম উদ্দিন, শেখ মাহফুজ, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, এইচ.এম. সাইফুদ্দিন, একরাম চৌধুরী, রাব্বি কাউয়ুম, এনাম, রাশেদ প্রমুখ।