1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরা কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক করেছে ডিবি পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা কালীগঞ্জের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু ফারজানা হত্যা মামলার প্রধান আসামি আল মামুনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার দেবহাটার সুবর্নবাদ এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।আটককৃতের নাম আল মামুন (২২)। সে কালীগঞ্জের নলতা কাশিবাটি এলাকার আব্দুল লতিফের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম এর নির্দেশে শিশু ফারজানা হত্যা মামলার প্রধান আসামি আল মামুনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এএসআই মোঃ বোরহান উদ্দিন ও এএসআই মোঃ মাফুজুর রহমান সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ওই আসামিকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উক্ত আসামীকে কালিগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই সাতক্ষীরার কালীগঞ্জের পল্লিতে সোনার কানের দুলের লোভে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ফারজানা সুলতানাকে (৮) শ্বাসরোধে হত্যা করাহয়। পরে এ হত্যাকাণ্ডে অভিযুক্ত নারী সুমাইয়া আক্তারকে (২৬) স্থানীয় বিক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করে। এঘটনায় জড়িত অপর প্রধান পলাতক আসামি আল মামুনকে আটক করেছে ডিবি পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park