1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে সীমানা পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ঐতিহাসিক সীমান্ত পিলার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) ও তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদারের তত্ত্বাবধানে তালা থানার একটি বিশেষ দল বিভিন্ন চুরি, ডাকাতি, প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অবৈধ মালামাল উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৫ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সীমান্ত পিলার উদ্ধার করা হয়, যার গায়ে ‘1818’ এবং ‘EAST INDIA COMPANY’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভোলানাথ মন্ডল (৬০), পিতা-মৃত চতুর মন্ডল, গ্রাম-কলাগাছি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা; তুষার কান্তি সরদার (৩৫), পিতা-সুনীল সরদার, গ্রাম-লস্কর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা; সুশান্ত সরদার (৪৪), পিতা-বিমল কৃষ্ণ সরদার, গ্রাম-লস্কর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা এবং যাদব সরকার (৪২), পিতা-মৃত ধীরেন্দ্রনাথ সরকার, গ্রাম-সুন্দরমহল, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বেও প্রতারণার অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park