1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরার কালীগঞ্জে বিজ্ঞ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ বিজ্ঞ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেকডীয় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, মারপিটের ঘটনায় ভূমি মালিক আব্দুস সামাদ গাজীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করলেও প্রতিপক্ষকে ফাঁসাতে শঙ্কর মন্ডল এবং তার মা মাধুরী মন্ডল হাসপাতলে ভর্তি হয়েছে।। বুধবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল গ্রামের এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় চাম্পাফুল গ্রামের মৃত বেলায়েত আলী গাজীর পুত্র আব্দুস সামাদ গাজী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান, অভিযোগের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। থানায় অভিযোগের সূত্র থেকে জানা যায়, উপজেলার চাম্পাফুল গ্রামের আব্দুস সামাদ গাজীর সঙ্গে একই গ্রামের শংকর মন্ডল, মাধবী মন্ডলের সঙ্গে কালিগঞ্জ থানার চাম্পাফুল মৌজার এস,এ ২৫২ নং খতিয়ানে আর,এস খতিয়ানের ৪৩১/১/১, ১৪৯/১/১, এস এ ৮৮ দাগের ১২৯,১২৩,১৩০, দাগের ১.৫৯ একর জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা-মোকদ্দমা বিরোধ চলে আসছে।
বিরোধীয় জমি নিয়ে আব্দুস সামাদ গাজীর পুত্র আলমগীর হোসেন বিজ্ঞ আদালতে দায়ের করা দেওয়ানি ৪/২৬ নং মামলায় আদালতের রায়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছে। আদালতের রায়কে অমান্য করে বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে শংকর এবং মাধুরী মন্ডলের নেতৃত্বে১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে জবর দখলে গেলে এ ঘটনার সূত্রপাত ঘটে। চাম্পাফুল গ্রামের জ্ঞানেন্দ্র নাথ মন্ডল চাম্পাফুল মৌজার এস এ ২৫২,২৩৩ নং খতিয়ানের ক , তফসিল এবং তার ক্রয় মিলে ১.৩২ একর জমি প্রায় শত বছর ধরে ভোগ দখল করে আসছিল। কিন্তু জ্ঞানেন্দ্র নিঃসন্তান থাকায় তার ভাইপো কমল মন্ডল ওয়ারেশ সূত্রে বর্তমান মালিক। উক্ত সম্পত্তি যেহেতু সরকারের ক, তফসিলভুক্ত সে কারণে সরকার মালিকানা দাবি করে দেওয়ানি আদালতে মামলা করে। দেওয়ানী মামলা নং ১৮১০/২০১২ । উক্ত মামলায় গত ৬/৮/২০১৮ ইং তারিখে কমল মন্ডল রায় পায়। এই রায়ের বিরুদ্ধে সরকার ৬৭/২০১৮ নং আপিল করে। সরকারের আপিল গত ১৫/৫/২০১৯ ইং তারিখে নামঞ্জুর হয় এবং আদালত খারিজ করে দেন। আদালতের রায় অনুযায়ী কমল মন্ডল ক, তফসিলসহ তার কেনা সম্পত্তি মিলে ১.৩২ একর জমির মালিক। সেই মালিকানা সূত্রে কমল মন্ডল উপজেলা ভূমি অফিস থেকে নামপত্তন বা মিউটিশন করে ভোগ দখলে থাকা অবস্থায় চাম্পাফুল গ্রামের আব্দুস সামাদের পুত্র আলমগীর হোসেনের নিকট ১.৩২ একর জমি বিক্রি করে দিয়েছে। বর্তমানে ওই ক্রয়কৃত সম্পত্তি আলমগীর আদালতের নির্দেশে দখল করছে। এখানে কমল মন্ডলের ভাইপো শংকর এবং বৌদি মাধুরী নিজের সম্পত্তি বলে অপপ্রচার দিয়ে দখলে নিতে পায়তারা চালাচ্ছে।
বিষয়টি নিয়ে আব্দস সামাদ গাজী বলেন, আমরা সঠিক কাগজপত্র দেখে জমিটি ক্রয় করে দীর্ঘদিন ভোগ দখলে রয়েছে কিন্তু এই শংকরগংরা কোন কাগজপত্র ছাড়াই জমিটি দাবি করে জবর দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে চলেছে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত শংকর মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park