1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পঠিত

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধিঃ খোলা বাজারে বিক্রির লক্ষ্যে সাতক্ষীরায় নেওয়া ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ।

রবিবার খুলনা থেকে পেট্রোল নিয়ে যমুনা তেলবাহী লরিটি সাতক্ষীরা জেলার দেবহাটার দিকে যাত্রা করে। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে লরিটি সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে পৌঁছালে স্থানীয়রা সন্দেহবশত আটক করে।

খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরিটির জ্বালানি তেল সংক্রান্ত বৈধ কাগজপত্র যাচাই করে। কাগজপত্র না থাকায় জ্বালানি তেলসহ লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন,তেলবাহী লরীটি এখনো পুলিশ হেফাজতে আছে। যাদের তেল তাদের কাগজ পত্র যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park