1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় ফিনিক্স মাপস্ আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ কালিগঞ্জ ইউএইচসি ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।ফাইনালে তারা কালারোয়া ইউএইচসি ক্রিকেট দলকে ১০ উইকেটে পরাজিত করে।

শুক্রবার (১৬ জানুয়ারি)বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অপসোনিন ফার্মার ফিনিক্স মাপসে্র সৌজন্যে ও সিভিল সার্জন অফিসের আয়োজনে আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল জয়ের জন্য ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাটার মুকুল ও সিরাজুলের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে মাত্র ৬ ওভার ৩ বল খেলে ৮৯ রান করে।তার মধ্যে মুকুলের দৃষ্টি নন্দন ৯ টি ৬ ও একটি ৪ এর মাধ্যমে ৫৮(২১) ও সিরাজুল ৫ টি ৬ এর মাধ্যমে ৩০(১৯) রান সংগ্রহ করে।ফলে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল কোন উইকেট না হারিয়ে দ্বিতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে বিকালে টর্চে জিতে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করতে সক্ষম হয়।কলারোয়া ক্রিকেট দলের হয়ে ইকরামুল ৪টি ৬ ও ৪টি ৪ মাধ্যমে ৫২(৩০) ও তারিক ১৭(৭)রান করে।কালিগঞ্জ ক্রিকেট দলের পক্ষে সিরাজুল ২ টি উইকেট লাভ করে।

সাতক্ষীরা ফিনিক্স মাপস্ আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.মো.আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সদর ডা.মো ফরহাদ জামিল,কলারোয়ার ডা.শহিদুল ইসলাম, দেবহাটার ডা.মো.সাইফুল ইসলাম, কালিগঞ্জের ডা.ডালিয়া আক্তার সাথী,শ্যামনগরের জিয়াউর রহমান,সদর হাসপাতালের আরএমও ডা.মো. আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডা.মো.সাইফুল আলম।এছাড়া সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক অপসোনিন ফার্মার ডিএসএম অসিত কুমার ভৌমিক, আরএসএম মো.মাইনুদ্দিন এএম মো. আসাদ, জাকির হোসেন,সিনিয়র এমপিও
আজিজুল মাহমুদ প্রমুখ।

ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দলের হাটহিডার ব্যাটার মুকুল।অনবদ্য ক্রীড়া নৈপুণ্যের জন্য ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন কালিগঞ্জের সিরাজুল ইসলাম।এছাড়া বেস্ট বোলার কলারোয়ার ইমাম হোসেন এবং বেস্ট ব্যাটার কালিগঞ্জের মুকুল নির্বাচিত হন।

দিনব্যাপী দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলাটি মাঠ পরিচালনা করেন আম্পায়ার আখেরুজ্জামান তাপস ও খাদিজা আক্তার চায়না।স্কোরার হিসেবে ছিলেন এস এম হাবিবুল হাসান এবং অতিরিক্ত আম্পায়ার হিসেবে মাঠে ছিলেন মেহের উল্লাহ আল গালিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park