1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সদর ব্রহ্মরাজপুর ইউনিয়নে গণসংযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা (সদর-দেবহাটা) ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ও হাট বাজারে দিনভর নির্বাচনী গণসংযোগ করেছেন জেলা বিএনপি-র আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এসময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বিএন পি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এর পক্ষে ধানের শীষের প্রতীক কে বিজয়ী করতে গণসংযোগ করেন। সদর মাছখোলা ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি সহ দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন, সাথে সাথে ভোটারদের নিকট ১২ ই ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। দিনভর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ধানের শীষের প্রতীকের পক্ষে ভোট চেয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।
গণসংযোগকালে
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার বলে জানান, এলাকার উন্নয়ন ও নিরাপদ জনপদ গড়ে তুলতে আসন্ন নির্বাচনে ভোটাররা ধানের শীষ প্রতীককে বেছে নেবেন বলে সবাই বিশ্বাস করেন।
তিনি সাতক্ষীরা ২ এর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে দলের ও নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন এবং ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
গণসংযোগকালে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park