1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় ডাক্তার দেখানোর কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, তালা থানায় মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার তালা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়। সম্প্রতি এক আত্মীয়ের মাধ্যমে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই সূত্রে ভুক্তভোগীকে ভালো ডাক্তার দেখিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। গত বৃহস্পতিবার ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ওই নারী সাতক্ষীরার তালার রহিমাবাদ এলাকায় পৌঁছান।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছানোর পর অভিযুক্তরা তাকে জানান, রাতে ডাক্তার দেখানো সম্ভব নয়, পরদিন সকালে দেখানো হবে। এ সময় তারা নিজেদের ভাড়া বাসায় রাতে থাকার প্রস্তাব দেন এবং বাসায় তাদের মা-বোন রয়েছেন বলে আশ্বস্ত করেন। তাদের কথায় সরল বিশ্বাসে ওই নারী সেখানে অবস্থান নেন।

পরদিন শুক্রবার সকালে নাস্তার সঙ্গে চেতনানাশক বা কোনো নেশাজাতীয় ওষুধ খাইয়ে ভুক্তভোগীকে অসুস্থ করে ফেলা হয়। পরবর্তীতে তিনি অচেতন হয়ে পড়লে ওই বাসায় তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগী নারী তালা থানায় উপস্থিত হয়ে একজনকে নামীয় এবং আরও দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন (মামলা নম্বর-১০, তারিখ: ১৪ আগস্ট ২০২৬)।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ধর্ষণের অভিযোগে মোট তিনজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। মামলার স্বার্থে আসামিদের নাম-পরিচয় এই মুহূর্তে গোপন রাখা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park