1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী,কনফেকশনারিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক আজ ২২ জুলাই ২০২৬ খ্রিঃ (বুধবার) তারিখ কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। সকাল ১১:০০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর একটি ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত আসাদ স্টোর (স্বত্বাধিকারী : মো: আজিজুর রহমান) নামের প্রতিষ্ঠানকে লেবেলবিহীন খাদ্যপণ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় ভাই ভাই আইসক্রিম মিল নামের একটি প্রতিষ্ঠানকে নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫০ ধারা অনুযায়ী ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত বিশেষ অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়। এসময় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল অভিযান টি পরিচালনায় সহায়তা প্রদান করেন। অভিযান পরিচালনা কালীন কর্মকর্তারা জানান,
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park