
আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সম্প্রতি সেলের সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া ১২১টি মোবাইল ফোন উদ্ধার করেছেন। যার ভিতরে রয়েছে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ইনকিলাব সংবাদদাতা আব্দুল্লাহ বাশারের বাড়ি থেকে চুরি হাওয়া দুইটি ফোনের মধ্যে এটাই। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯৩,২২০ টাকারও বেশি অর্থ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
সাইবার অপরাধ দমনে পুলিশ প্রযুক্তির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারকদের শনাক্ত করছে। তারা ক্লোন ফেসবুক আইডি, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হ্যাকিং, টিকটক সংক্রান্ত প্রতারণা ইত্যাদি অপরাধে নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে স্কুল–কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির নারী-পুরুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা দিচ্ছে।
পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ বিপিএম সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া জানান, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত জনগণের পাশে থেকে সাইবার অপরাধ দমনে কাজ করছে। কোনো প্রতারণামূলক কল বা মেসেজে প্রাপ্ত ওটিপি,পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য কেউ যেন শেয়ার না করেন বলে তিনি আহ্বান জানান।
ঝিনাইদহ জেলা পুলিশের এ উদ্যোগ সাইবার নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।