1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১১ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা বন্ধ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার বৈরী আবহাওয়ার মধ্যেও যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জেলা যুবদল আয়োজিত ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতিবিরোধী যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।অধ্যাপক নার্গিস বেগম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা একসঙ্গে রাজপথে ছিলেন, তাঁদের কেউ কেউ এখন কথায় কথায় সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছেন এবং অশালীন বক্তব্য দিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকারকে ব্যর্থ করে আবারও কি ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটাতে চান?তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মহল নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার, অর্থপাচারকারীদের শাস্তি কিংবা রাষ্ট্র সংস্কারের গঠনমূলক প্রস্তাব নিয়ে তারা কোনো কথা বলে না।বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার একটি বিপর্যস্ত অর্থনীতি ও শূন্য রাজকোষের দায়িত্ব নিয়েছে। এমন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করার পরিবর্তে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে। নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরানোর হুমকি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।তিনি আরও বলেন, বিএনপির ইতিহাস ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নয়, বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ত্যাগ স্বীকার করেছেন। বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথাও স্মরণ করেন তিনি।বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক নার্গিস বেগম বলেন, যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছিল, সেই ঐক্য ধরে রেখে দেশে গণতন্ত্র, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনসারুল হক রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুমন ও আসাদুজ্জামান আসাদসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park