1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে…..হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার কোনো পেশিশক্তির সন্ত্রাস বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। এবার জনসাধারণ সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের (খোদাইচর) বটতলী এলাকায় নির্বাচনি পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। এবার জনসাধারণ সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা এবং ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা কেন্দ্রে যাব ভোট দেবো।
হাসনাত বলেন, ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে।
ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হবো না। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করবো। নেতা একদিন ভোটারদের পেছনে ১ হাজার টাকা নিয়ে ঘুরে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে নেতার পেছনে ঘুরে ।
এ সময় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত থেকে পদযাত্রায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং ঐক্যের প্রতীক শাপলা কলি মার্কায় ভোট দিয়ে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park